ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ

উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এখন খুলনায়

প্রতিবেদক
admin
২৭ মে ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা খুলনায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৪ ফুট বেড়েছে পুরো সুন্দরবন।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঘূর্ণিঝড় রিমাল মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা অথবা রাত ৯টা নাগাদ সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির রবিবার বিকালে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে মোংলা বন্দর চ্যানেলে চার ফুট পানি বেড়ে সুন্দরবন প্লাবিত হয়েছে। ডুবে গেছে সুন্দরবনে অবস্থিত করমজলে একমাত্র সরকারি বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটিও। ঝড়ের প্রভাব অব্যাহত থাকলে রাতে পানি আরও বাড়তে পারে।

তবে বণ্যপ্রাণীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় এখানে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে উল্লেখ করেন তিনি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ