ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আজ জানানো হবে জানুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ সকাল

Link Copied!

জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ রোববার (৪ জানুয়ারি)। এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত নির্দেশনা আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে।

এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই সঙ্গে, আজ অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে। এর আগে ২ ডিসেম্বর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ১ টাকা ৭৪ পয়সা বৃদ্ধি করে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দাম ঘোষণার পর তা জানানো হবে সংশ্লিষ্ট স্থানে এবং সাধারণ ভোক্তা ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানকে অবহিত করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম