ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ার, বিশাল ঢেউ ও শক্তিশালী ঝড়ের কারণে দেখা দিয়েছে উপকূলীয় বন্যা। এতে ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে থ্যাংকসগিভিং ছুটির আয়োজন ও ভ্রমণ। আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে দেশটির কয়েকটি উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় বুধবার বিশাল ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের (সমুদ্রের ওপর নির্মিত জেটি) অংশ ভেঙে সাগরে চলে যায়। একই এলাকায় সমুদ্রতীরবর্তী কয়েকটি বাড়িতে পানি ঢুকে পড়ে। পরিস্থিতির অবনতিতে মারিন কাউন্টির স্টিনসন বিচে সমুদ্রতীরবর্তী বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকা এবং সান ফ্রান্সিসকো ও সান পাবলো উপসাগরসংলগ্ন এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও অস্বাভাবিক উচ্চ জোয়ার দেখা গেছে। বুধবার সকালে সান দিয়েগোতে জোয়ারের উচ্চতা রেকর্ড করা হয় ৮ ফুট ১১ ইঞ্চি বা প্রায় ২ দশমিক ৭ মিটার। লস অ্যাঞ্জেলেসে জোয়ারের উচ্চতা প্রায় ৮ দশমিক ১৯ ফুটে পৌঁছায়, যা অক্টোবরের শেষ দিকে তৈরি হওয়া রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সূর্য ও চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ একই সময়ে পৃথিবীর ওপর বেশি প্রভাব ফেললে অস্বাভাবিক উচ্চ জোয়ার সৃষ্টি হয়। ‘কিং টাইড’ নামে পরিচিত এ জোয়ারের প্রভাব এবার প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণ পানির কারণে আরও তীব্র হয়েছে। ২০২৬ সালের সুপার এল নিনোর সঙ্গে এ উষ্ণতার সম্পর্ক রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ‘নরইস্টার’ নামে পরিচিত শক্তিশালী ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, ক্ষতিকর মাত্রার দমকা বাতাস ও উপকূলীয় বন্যা দেখা দিয়েছে। এতে থ্যাংকসগিভিং উদ্‌যাপনে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা লাখ লাখ মানুষের ভ্রমণ ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে ম্যাসির ১০০তম বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেডও স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকদের ইতিহাসে আবহাওয়ার কারণে এই প্রথম প্যারেড স্থগিত করা হলো। বিশেষ করে প্রবল বাতাসে প্যারেডের বিশাল আকৃতির বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য বিপদের কারণ হতে পারে-এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আলোচনায় কটেজ চিজ: পুষ্টিগুণে আসলেই কি সুপারফুড?

ভয়াবহ দাবানল-বন্যার পরও স্পেনের নির্বাচনে উপেক্ষিত জলবায়ু সংকট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, ইতিহাসে প্রথমবার পিছিয়ে গেল থ্যাংকসগিভিং প্যারেড

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জেনে নিন জলবায়ু ঝুঁকি থেকে শহরকে বাঁচাতে প্রকৃতিভিত্তিক সমাধানের কৌশল

ঝিনাইদহে থেমে থাকা ড্রাম ট্রাকে মাহিন্দ্রের ধাক্কা, নিহত ১

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ, ৪৫ জনের মৃত্যু

Universal Birth Registration Essential to Prevent Child Marriage

বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতের দাবি

রেকর্ড জোয়ার ও বিশাল ঢেউয়ে বন্যার ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত, ২ ডিগ্রি ছাড়াল বৈশ্বিক তাপমাত্রা