ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

৬ মাসের কম বয়সেও হাম, নতুন আতঙ্কে চিকিৎসকরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ সকাল

Link Copied!

দেশে হামের সংক্রমণে নতুন ধরনের প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগে যেসব বয়সের শিশুদের মধ্যে হাম সাধারণত দেখা যেত না, এবার সেসব বয়সের শিশুরাও আক্রান্ত হচ্ছে বলে উদ্বেগ বাড়ছে।

চিকিৎসকদের মতে, বিশেষ করে ৬ মাসের কম বয়সি শিশুদের মধ্যেও হামে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। বিষয়টি নিয়ে এখনই এটিকে নতুন কোনো ধরন বলা না হলেও এ নিয়ে গবেষণা চলছে।

শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মীর্জা মো. জিয়াউল ইসলাম বলেন, চিকিৎসা বইয়ের তথ্য অনুযায়ী ৬ মাসের কম বয়সি শিশুদের সাধারণত হাম হয় না। কিন্তু এবার এই বয়সী শিশুদের মধ্যেও আক্রান্তের ঘটনা পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি জানান, এখন পর্যন্ত ৬ মাসের কম বয়সি প্রায় ৬০ জন এবং ৬–৯ মাস বয়সি ৬৫ জন শিশুর আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যা আগে খুবই বিরল ছিল।

অন্যদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, বিষয়টি শুধু বাংলাদেশেই নয়, অন্য দেশেও দেখা যেতে পারে। তবে এটি নতুন কোনো বৈশিষ্ট্য কি-না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান টিকাই কার্যকর থাকায় এখনই নতুন ধরন ধরে নেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি যাচাই করতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে।

এদিকে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে। বেশিরভাগ ভর্তি রোগীই ৯ মাসের কম বয়সি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গে ১৫১ শিশু এবং নিশ্চিতভাবে হামে ২৮ শিশু মারা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যবিধি মানা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স