ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

৩.৫ লাখ চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য অধিদফতরে হস্তান্তর

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৫, ২:০৮ বিকাল

Link Copied!

বাংলাদেশে ডেঙ্গু, কোভিড-১৯ ও অন্যান্য উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে ৩ লাখ ৫০ হাজার প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য অধিদফতরে হস্তান্তর করা হয়েছে। জাপান সরকারের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস (আইএফআরসি) এই সহায়তা প্রদান করেছে।

বুধবার (২২ অক্টোবর) অধিদফতরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সামগ্রীর মধ্যে রয়েছে ১ লাখ ২০ হাজার ডেঙ্গু টেস্ট কিট, ৬৮ হাজার কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট কিট, ২৫ হাজার আরটি-পিসিআর টেস্ট কিট, ২ লাখ ২০ হাজার কলেরা চিকিৎসার সামগ্রী ও স্যালাইন সলিউশনসহ বিভিন্ন জরুরি চিকিৎসা সরঞ্জাম।

এছাড়া পাঁচটি প্রধান সরকারি হাসপাতাল – রাজশাহী, বরিশাল, গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল – কে হেমাটোক্রিট টেস্টিং ডিভাইস এবং বেডসাইড আল্ট্রাসাউন্ড মেশিন সরবরাহ করা হয়েছে।

বিডিআরসিএস ও আইএফআরসি’র নেতৃত্বে পরিচালিত স্টকপাইল প্রকল্পের মাধ্যমে এই সহায়তা প্রদানের লক্ষ্য সংক্রামক রোগের প্রাদুর্ভাবের জন্য প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা।

জাপান দূতাবাসের কর্মকর্তা তাকাহাশি নাওকি অনুষ্ঠানে বলেন, “আমাদের লক্ষ্য হলো এই উদ্যোগগুলোকে টিকিয়ে রাখা ও প্রসারিত করা, যাতে দুর্বল সম্প্রদায় এবং স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি দেশগুলোকে সাহায্য করা যায়।”

স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর ও অন্যান্য অংশীদাররা সময়োপযোগী চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যাপক ড. মো. আবু জাফর বলেন, “এই সহায়তা আমাদের ডেঙ্গু, কোভিড-১৯ ও অন্যান্য সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম ও আইএফআরসি ডেলিগেশনের প্রধান আলবার্তো বোকানেগ্রা অনুষ্ঠানকালে এই যৌথ উদ্যোগের দীর্ঘমেয়াদী প্রভাব ও স্থিতিস্থাপকতার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট