ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

২৪ ঘণ্টায় ২ কোটি ৮৭ লাখ টোল! যমুনা সেতুতে রেকর্ড যান চলাচল

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ সকাল

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্মরণকালের রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল হিসেবে আদায় করা হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য জানান। তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এই যান চলাচলের রেকর্ড তৈরি হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

প্রবীর কুমার ঘোষ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গ্রামের বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। তাই যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় যান চলাচল বেড়ে গেছে। পাশাপাশি মহাসড়কে নিরাপত্তা ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।”

উল্লেখ্য, উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু। সাধারণত প্রতিদিন সেতু দিয়ে ১৫ থেকে ১৭ হাজার যানবাহন পারাপার হয়। তবে এবার ঈদ উৎসব ছাড়াই ভোট উৎসবকে কেন্দ্র করে যান চলাচল ও টোল আদায়ে স্মরণকালের রেকর্ড সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট