ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামে আবারও চাপ গাজীপুরে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০ জন শিশু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ৩:০৯ বিকাল

Link Copied!

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর ভর্তি সংখ্যা আবারও উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৪ জন শিশু ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১৮ জন শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪ জন।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬২২ জন শিশু। এর মধ্যে ৫৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ২ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, রোগীর স্বজনরা হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও এনআইসিইউ সুবিধা নেই। অনেক রোগীকে বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে তারা আশঙ্কা করছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স