ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

‘স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব’

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অগাস্ট ২০২৫, ৫:৫৫ বিকাল

Link Copied!

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে নবনির্বাচিত নেতারা ড্যাবের ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হারুন-শাকিল পরিষদ। নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

রোববার (১০ আগস্ট) বিবৃতিতে বলা হয়, ড্যাবের নির্বাচনে, ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় সকলকে অশেষ ধন্যবাদ। আপনাদের সকল ভোটার এবং যারা ভোটার না হয়েও আমাদের প্যানেলের জন্য দোয়া করেছেন, এই প্যানেলকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করেছেন, সেসব সহযোদ্ধাকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা সকল চিকিৎসক একই পরিবারের সদস্য, আমরা পরস্পরের ভাই। নির্বাচন শেষ, এখন দলের জন্য, দেশের জন্য কাজ করার সময়।

আরও বলা হয়, আমরা ড্যাবের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ড্যাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে গণমুখী, বিজ্ঞানমনস্ক, গবেষণাধর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের কাঠামোর ৩১ দফার ২৬ নম্বর দফা অনুসারে, লন্ডনের এনএইচএসের আদলে স্বাস্থ্য খাতকে গড়ে তুলতে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবো।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম