ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ এপ্রিল ২০২৫, ৩:১০ বিকাল

Link Copied!

বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা এবং কল্যাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

মঙ্গলবার (৮ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের (সিপিডি) ৫৮তম অধিবেশনে এ আহ্বান জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, অধ্যাপক সায়েদুর রহমান তার বক্তব্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিষেবা সরবরাহে উদ্ভাবন এবং সম্প্রদায়ের ক্ষমতায়নে মুনাফা পুনঃবিনিয়োগের উদ্যোগগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি সামাজিক ব্যবসায়িক মডেল ব্যবহার করে এসব উদ্যোগের সম্ভাবনার কথা বলেন।

বিশ্বব্যাপী সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অধ্যাপক রহমান বলেন, বাংলাদেশ ইউএনএফপিএ নির্বাহী বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সদস্য হিসেবে মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে তার অভিজ্ঞতা এবং শিক্ষা ভাগ করতে প্রস্তুত।

অধ্যাপক রহমান ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক একটি উচ্চ-স্তরের পার্শ্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি করে বলেন, বাংলাদেশ ধাত্রী শিক্ষা এবং প্রশিক্ষণের উন্নতির জন্য পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় তিন হাজার পেশাদার ধাত্রী কর্মরত আছেন এবং এই সংখ্যাটি আরও বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান ৭-১১ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৮তম অধিবেশনে যোগদান করতে সরকারি সফরে রয়েছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারওয়ার বারী এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হক।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা