ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক
  3. লাইফস্টাইল

সোনালী ব্যাংকের জয়পুরহাট শাখায় অনুষ্ঠিত হলো অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মিলনমেলা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ বিকাল

Link Copied!

অবসরপ্রাপ্ত মানেই যেন কর্মহীন দায়হীন গুরুত্বহীন মূল্যহীন যাপিত জীবন। কেউ কেউ পরিবার আত্মীয়-স্বজনের কাছে হয় বোঝা। রোগ শোক দুঃখ বেদনার কথাও শোনার কেউ থাকে না। আবার যে প্রতিষ্ঠানে সারাজীবন মেধা শ্রম আত্মনিবেদন করে কাটিয়েছেন, সেখানেও অবসরে গুরুত্ব পায় না। করে না কর্ম ও অভিজ্ঞতার মূল্যায়ন। আবার যারা অবসরে আছেন সাবেক সেই সহকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ হয় না কালেভদ্রে। এ-ই জীবনচক্রের আবদ্ধ অবসরপ্রাপ্তরা!

কিন্তু আজ সেই সব প্রথা ভেঙে সোনালী ব্যাংক পিএলসি, জয়পুরহাট শাখার ম্যানেজার গোলাম মামুনূর রশীদ জেলার সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আজ শুক্রবার ২৯ ডিসেম্বর ব্যাংকের বর্ষ সমাপনীতে মধ্যাহ্নভোজের দাওয়াত করে খাওয়ালেন। আর একে ঘিরেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কমর্চারীদের মিলন মেলায় পরিণত হলো জয়পুরহাট সোনালী ব্যাংক ভবন। বহুদিন পর অনেকেরই সাক্ষাতে কত কথা, কত স্মৃতি আর খুশির বন্যা বয়ে গেলো পুরাটা সময় ধরে। ম্যানেজার গোলাম মামুনূর রশীদ নিজের উদ্যোগে ও আয়োজনে হলো এই অনুষ্ঠান।

এতে বাদ যায়নি বতর্মান কর্মরতদের পরিবারের সদস্যরাও। সাবেক সব ম্যানেজারদেরও আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। আরো সাথে ছিল জেলার সব সুনামধন্য গ্রাহক ও ব্যবসায়ীরা। সব মিলিয়ে এটা ছিল ব্যতিক্রমধর্মী এক আয়োজন। শুধু অনুষ্ঠান নয়— এ এক অবসরপ্রাপ্তদের মিলন মেলা, সহকর্মীদের পরিবারের মিলনমেলা। এ কথায় অনন্য নজির স্থাপিত হলো এই মিলনমেলায়!

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা