ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা, পথচারী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ১:৪৭ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকা ইনকামিং লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে জানিয়েছেন স্বজনরা।

আহতরা হলেন-বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। তাদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে পাশে থাকা পথচারী মাহে আলম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত মাহে আলমকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অটোরিকশার ভেতরে আটকে পড়া চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বারাকা হাসপাতালে পাঠান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত