ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সুনামগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ সকাল

Link Copied!

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলার গোবিন্দগঞ্জ বুড়াইগাও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ট্রাকচালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াইগাও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও বাসচালক গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের এসআই সুমন চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট