ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে বাসের চাপায় মাদরাসাছাত্রী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৬, ২:২৭ বিকাল

Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কে গেটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ডস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। সে তার মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিল।

আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারাও যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে জাফলংয়ে বেড়াতে আসেন মোহাম্মদ আলী। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল গ্যাস ফিল্ডস এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি গেটলক বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নুসরাত তাসনিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত