ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭, আহত একাধিক

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মে ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক-এর তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জে কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর এডিসি (মিডিয়া) মনজুরুল আলম। তিনি জানান, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স