ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সাভারে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ সকাল

Link Copied!

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে সাভারে দুই বেকারিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাভার উপজেলায় পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

সাভারের উলাইল-গেন্দা এলাকার ভরসা বেকার্সে অভিযানকালে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যের মোড়কে বিভ্রান্তিকর তথ্যসংবলিত লেবেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানায় উৎপাদনের ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা হলেও বিস্কুটের মোড়কে ওই উপাদানের উল্লেখ ছিল না।

এ ছাড়া কারখানার উৎপাদন পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার ছিল। খাদ্যকর্মীদের গ্লাভস, মাস্ক, ক্যাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার না করেই কাজ করতে দেখা যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অপরদিকে, কর্ণপাড়ার বেকো লাইভ বেকারিতে অভিযানকালে প্রতিষ্ঠানটি অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত হতে দেখা যায়। একই রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি কোনো লেবেল ছাড়াই বিভিন্ন খাদ্য ও খাদ্য উপাদান সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল।

অভিযানকালে প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণক এবং পানি পরীক্ষার হালনাগাদ সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অনিয়মের দায়ে বেকো লাইভ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করবে সরকার

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

শব্দদূষণ কমাতে ১৫ দিনে হর্ন অপসারণের উদ্যোগ গাজীপুরে

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণ, অতিরিক্ত মাছ রপ্তানির আহ্বান

পর্যটন ও এভিয়েশন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার

Road Crashes Claim More Young Lives, Youth Seek Road Safety Law

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা

সাভারে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

ইস্তাম্বুলে জব্দ ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের বিমান

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা