ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুই ঘাটে মোট ৯টি ফেরি আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি আটকে রয়েছে। এছাড়া মাঝনদীতে আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি।

অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশে ৪ হাজার কোটি বিনিয়োগ করছে ইফাদ

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সিডনি অপেরা হাউস-পম্পেইসহ বিশ্ব ঐতিহ্য

কুয়াশার চাদরে ঢাকছে জয়পুরহাট, বাড়ছে ঠান্ডা

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২০ নভেম্বর আঘাত হানতে পারে ‘আকভান’

শীতে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা: কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রস্তাব নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু