ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের’ প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের দক্ষতা, জ্ঞান এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে সহায়ক হবে।

‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ প্রতিপাদ্য নিয়ে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সংসদ সদস্য মাহমুদা হাবিবা।

এতে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসা নীতিমালা প্রণয়নে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের (এসআইবি) সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশি-বিদেশি খ্যাতিমান চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশে ৪ হাজার কোটি বিনিয়োগ করছে ইফাদ

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সিডনি অপেরা হাউস-পম্পেইসহ বিশ্ব ঐতিহ্য

কুয়াশার চাদরে ঢাকছে জয়পুরহাট, বাড়ছে ঠান্ডা

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২০ নভেম্বর আঘাত হানতে পারে ‘আকভান’

শীতে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা: কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রস্তাব নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh