ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ বিকাল

Link Copied!

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে অনুমোদনহীন ও নিম্নমানের গিজার উৎপাদন এবং বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। গিজার বাজারজাত করতে বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

গিজার বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ৩৩৫টি পণ্যের একটি। এ পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদনহীন ও নিম্নমানের গিজার ব্যবহারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুন লাগা, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা পানির চাপের কারণে ট্যাংক ফেটে যাওয়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

এ ধরনের ঝুঁকি এড়াতে গিজার কেনার আগে পণ্যটির বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পানির চাপ সহ্য করার সক্ষমতা নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষিত কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে বিএসটিআই। সংস্থাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্য পরীক্ষা করে মান সনদ প্রদান করে থাকে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

পণ্যের মান নিশ্চিত করা, নিম্নমানের পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

আরও পড়ুন

শীতে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা: কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রস্তাব নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মাগুরায় তিন অবৈধ ইটভাটা বন্ধ, একজনের কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে ট্রাকচাপায় দুইজন নিহত

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের জনপদে শীতের আমেজ, ঘন কুয়াশায় বিপাকে কৃষকেরা