ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সাভারে ডেঙ্গুতে আরও এক বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ বিকাল

Link Copied!

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশারের মৃত্যু হয়। তিনি ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা ছিলেন এবং সাভারের ৩ নম্বর ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি সাভার বাজার রোডের বাইতুল নুর জামে মসজিদে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন আবুল বাশার। অবস্থার অবনতি হলে গতকাল (বৃহস্পতিবার) তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. মিরাজ জানান, “হাসপাতালে আবুল বাশার নামের একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।”

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম জানান, “শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। প্রতিদিনই নতুন রোগী বাড়ছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট