ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সাতক্ষীরায় এ বছরের প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ছে সতর্কতা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ১২:৫৪ বিকাল

Link Copied!

সাতক্ষীরায় ২০২৫ সালে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি মাহফুজুর রহমান (৬০) সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার (১৮ জুন) রাতে মাহফুজুর রহমান করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন। পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে এবং দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় করোনার সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে সাধারণ নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ও সার্বিক সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ পর্যবেক্ষণ জোরদার করেছে বলেও জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট