ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:৪৫ বিকাল

Link Copied!

বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর সরকারের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, দেশের সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে। তিনি দাবি করেন, বর্তমান সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে না।

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর নরম থাকার সুযোগ নেই।

মন্ত্রী সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের হাজিরা খাতা, বিভিন্ন নথিপত্র, পরিচ্ছন্নতা, ওষুধের স্টোর, রোগী ভর্তির ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

পরে ভেদরগঞ্জে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেন।

এ সময় শরীয়তপুরের সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত