ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সব জেলা হাসপাতালে আইসিইউ চালু হলে কেন্দ্রীয় হাসপাতালে চাপ কমবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৬, ৪:৪২ বিকাল

Link Copied!

দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সুবিধা বাড়ানো গেলে রোগীদের ঢাকামুখী চাপ কমবে এবং সেবা আরও সহজলভ্য হবে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসতে পারে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আসন্ন ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”

ভ্যাকসিন কার্যকারিতা প্রসঙ্গে তিনি জানান, একটি টিকার কার্যকারিতা শুরু হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তবে চলমান উদ্যোগের ফলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

শিশুস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশে বুকের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এর ফলে অপুষ্টিজনিত কারণে নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ছে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, পর্যাপ্ত ভ্যাকসিন মজুত না থাকায় বর্তমান সরকারকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিদেশি সহযোগিতা পাওয়া যাচ্ছে।

মন্ত্রী আরও জানান, আগামী ৬ মে দেশে ভ্যাকসিনের একটি বড় চালান পৌঁছাবে। হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দেশজুড়ে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত