ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বছরের শিশুর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৪ সকাল

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলায় মালবাহী পিকআপের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় সিফাত নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. সিফাত পার্শ্ববর্তী নোয়ান্নই উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজদী থেকে চিকিৎসক দেখিয়ে সিএনজিতে করে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল সিফাত। আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি মালবাহী পিকআপ সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত সিএনজি চালকসহ চারজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. রাসেল অভিযোগ করে বলেন, বেপরোয়া গতিতে আসা মালবাহী পিকআপের কারণেই দুর্ঘটনাটি ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট