ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ২৩ পরিবার পেল বিআরটিএর ১ কোটি ৯ লাখ টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১০:৩০ সকাল

Link Copied!

ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিআরটিএ ফেনী সার্কেলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ২১টি পরিবারের জন্য মোট ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুইটি পরিবারের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা একটি মানবিক উদ্যোগ। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

না ফেরার দেশে বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব

বন্যাদুর্গতদের পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

জুনে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩ জন

কম খরচে হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি

বিশ্বের সপ্তম বৃহৎ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ?

কেনিয়ার ৭৮ বিলিয়ন শিলিং ঋণ ছাড়ে বিলম্ব, ব্যয় পরিকল্পনা চাইল বিশ্বব্যাংক

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ভারী বৃষ্টি নিয়ে সুখবর, তবে দিল দুঃসংবাদও

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস