ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শ্যামলী-মিরপুর-কল্যাণপুরে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ সকাল

Link Copied!

রাজধানীর শ্যামলী, মিরপুর ও কল্যাণপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনে সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।

জানা গেছে, মেডিকেল ক্যাম্পে ফ্রি প্রেসক্রিপশনের পাশাপাশি ব্লাড প্রেসার, গ্লুকোজ টেস্টসহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এই ক্যাম্প চলবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়। বিকেলে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের (মিরপুর-কল্যাণপুর) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসিম (আরমান)।

এসময় ব্যারিস্টার আরমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।

তিনি বলেন, আমরা এখন মুক্ত বাতাসে অবস্থান করছি। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও জনগণের পাশে ছিলাম। এখনো আমরা সেই অবস্থান থেকে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যদি সহায় হন এবং জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যথেষ্ট সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৪ আসনের মানুষের পাশে জামায়াতে ইসলামী সবসময় থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল থানার সভাপতি ডা. খালিদুজ্জামান এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না।

ক্যাম্পে সেবা নিতে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন, চিকিৎসার খরচ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা আমাদের জন্য বড় সহায়তা।

স্থানীয়রা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ যদি নিয়মিত হয়, তাহলে অনেক অসচ্ছল মানুষ উপকৃত হবে। এটি একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা