ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শিবগঞ্জে ট্রলি উল্টে চালকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ২:৫৬ বিকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় ট্রলিতে থাকা তার ছোট ভাই সারোয়ার (১৭) আহত হন।

শিবগঞ্জ থানার এসআই ডি. কে. তন্ময় জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয় এবং তার ভাই আহত হন। স্থানীয়রা আহত সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power