ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শাহজালাল বিমানবন্দরে ৩ বিমানসদস্যের মৃত্যু: অতিরিক্ত গতিই কি কারণ?

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ সকাল

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্যের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, দুর্ঘটনাটি সম্ভবত চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে। জায়গাটি ফাঁকা থাকায় গাড়িটি মোড় নেওয়ার সময় অতিরিক্ত গতিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। গতি বেশি থাকায় চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং ডান দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।

তিনি আরও বলেন, গাড়িটি নির্ধারিত পথে মোড় নিতে না পেরে সামনে চলে যায় এবং আন্ডারপাসের নিচে পড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, সাধারণত ওই জায়গায় কোনো গাড়ি যাওয়ার বা নিচে পড়ে যাওয়ার কথা নয়।

তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী। তিনি বলেন, তদন্ত কমিটি দুর্ঘটনার সব বিষয় খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি ডিরেক্টর নজরুলকে প্রধান করে গঠিত কমিটি দুর্ঘটনার কারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত