
নড়াইলের লোহাগড়া উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আলী কাজী (৫৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী কাজী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামের মৃত আবুল কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রাম থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল সত্রহাজারি বাজারের দিকে যাচ্ছিল। পথে সত্রহাজারি গ্রামের ওমর কাজীর বাড়ির সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি পথচারী আলী কাজীকে ধাক্কা দেয়।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে ওসি মো. আব্দুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।