ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ উদ্ধার ১৭ অভিবাসীর লাশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা উপকূলে ভয়াবহ এক ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের একটি দল।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানায়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উপকূলীয় এলাকা জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে এসব মরদেহ উদ্ধার করা হয়। সংস্থাটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে উদ্ধার অভিযানের ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় স্বাস্থ্যকর্মীরা মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনের মরদেহ স্থানীয় নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রার সময় নৌকাডুবি, অনাহার ও পানিশূন্যতার কারণে অনেক অভিবাসীর মৃত্যু ঘটে। জুওয়ারা উপকূলে পাওয়া মরদেহগুলো কীভাবে মারা গেছে তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০১১ সালে নেটো-সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া আফ্রিকা ও এশিয়ার অভিবাসীদের জন্য ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে প্রতি বছর হাজারো মানুষ এই বিপজ্জনক পথে যাত্রা করেন, যার মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ