ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ১১:০৪ সকাল

Link Copied!

নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা রোববার (২২ জুন) বিকেলে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে রাত ১১টার দিকে ভুক্তভোগী মা তিনজনের বিরুদ্ধে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুন (৩১) গত ১৯ জুন বিকেল ৪টার দিকে ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাত পৌনে ৯টার দিকে প্রসবব্যথা শুরু হলে হাসপাতালের নার্স ও আয়া চিকিৎসক ছাড়াই ডেলিভারির চেষ্টা করেন। পরে রাত ১০টার দিকে তাদের মাধ্যমেই সন্তান প্রসব হয়।

সন্তান জন্মের পরপরই নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। কিন্তু তখন হাসপাতালটিতে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। চিকিৎসা না পেয়ে অবস্থা আরও অবনতি হলে নবজাতককে রাজশাহীতে রেফার্ড করা হয়। পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

স্বজনদের অভিযোগ, অপ্রশিক্ষিত নার্স ও আয়ার মাধ্যমে সন্তান প্রসব করানোর সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। ফলে চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলা শিশুটির মৃত্যুর জন্য দায়ী।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসক ফারজানা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি, যদিও যোগাযোগের চেষ্টা করা হয়েছে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসাসেবার এমন চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট