ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুন ২০২৬, ১১:২৫ সকাল

Link Copied!

ব্রাজিলের রিও ডি জেনিরোতে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রিসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে শহরের পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে পড়ে এবং উভয়টিতে থাকা সবাই প্রাণ হারান।

রিও ডি জেনিরোর সামরিক ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের ওপর আছড়ে পড়ে। এতে সেখানে পার্ক করা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেগ পেতে হয়।

দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ট্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন লাগলে বিষাক্ত গ্যাস নির্গত হয় এবং আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়। এ ধরনের আগুন নেভাতে সাধারণ গাড়ির তুলনায় তিন থেকে চার গুণ বেশি পানি প্রয়োজন হয়।

তিনি জানান, দুর্ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় হেলিকপ্টার দুটি যদি পার্কিং লটের বাইরে অন্য কোথাও বিধ্বস্ত হতো, তাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। উদ্ধারকর্মীরা একটি জ্বলন্ত হেলিকপ্টারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। অপর হেলিকপ্টারটি ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে পাওয়া যায়, যেখানে থাকা একমাত্র পাইলট ঘটনাস্থলেই নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ধ্বংসাবশেষ কয়েক শ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতায় মরদেহগুলো এতটাই পুড়ে যায় যে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, বিশ্বভ্রমণের অংশ হিসেবে ব্রাজিলে অবস্থান করছিলেন অলিভার ট্রি। দুর্ঘটনায় নিহত অন্যদের মধ্যে একজন ব্রাজিলীয় সংগীত প্রযোজক, একজন আর্জেন্টাইন ভিডিও পরিচালক এবং আর্জেন্টিনার ইউটিউবার গাসপার প্রিম (গাসপি) ছিলেন।

বিকল্প ধারার সংগীতশিল্পী ও ইন্টারনেট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত অলিভার ট্রি ‘Life Goes On’, ‘Miss You’ এবং ‘Alien Boy’ গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতার সংখ্যা ছিল এক কোটিরও বেশি। ৩০টি দেশে ৭০টির বেশি কনসার্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে তিনি বিশ্বভ্রমণে বের হয়েছিলেন।

২০২৪ সালে জার্মান প্রযোজক রবিন শুলজের সঙ্গে ‘Miss You’ গানের জন্য আন্তর্জাতিক ব্রিট অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি। এছাড়া ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বড় কিক স্কুটার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছিলেন এই শিল্পী।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত