ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে সব রুটে বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মে ২০২৬, ১:১৯ বিকাল

Link Copied!

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি ঘিরে বিরোধের জেরে সোমবার (১৮ মে) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, রোববার (১৭ মে) কেন্দ্রীয় ফেডারেশন রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে।

তবে ঘোষিত এই কমিটি প্রত্যাখ্যান করেছে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না। এ কারণেই সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।”

অন্যদিকে নতুন কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দাবি করেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করেছে।

তিনি বলেন, “কমিটিতে কিছু শ্রমিক বাদ পড়েছেন। তারাই মূলত বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে দ্রুত সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন বাস টার্মিনালে কোনো বাস দেখা যায়নি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে বিকল্প যানবাহন কিংবা পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স