ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রাজধানীর হাসপাতালগুলোতে হাম উপসর্গে রোগীর ভিড়, সচেতনতার তাগিদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ২:১৯ বিকাল

Link Copied!

রাজধানীর হাসপাতালগুলোতে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে চিকিৎসকদের মতে, উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সকল রোগীই যে হাম আক্রান্ত—তা নয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একাধিক শিশু ভর্তি হতে দেখা যায়। তাদের অধিকাংশই কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশুর ক্ষেত্রে একই ধরনের লক্ষণ দেখা গেছে। অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, শিশুদের জ্বর, সর্দি বা ডায়রিয়া হওয়ার ৪ থেকে ৫ দিন পরই হাম সন্দেহ করা হচ্ছে।

এদিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর কারণে অনেকেই জটিলতায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা নিতে দেরি হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, শিশুদের ক্ষেত্রে হামসহ যেকোনো রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে জ্বর, সর্দি বা শরীরে র‍্যাশ দেখা দিলে এক-দুই দিনের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

তারা আরও বলেন, অভিভাবকদের এ ধরনের উপসর্গ সম্পর্কে আরও সচেতন হতে হবে, যাতে দ্রুত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স