ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
admin
২৯ মে ২০২৪, ১:২২ অপরাহ্ণ

Link Copied!

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শুক্কুছড়ি চার কিলোমিটার এলাকায় পিকআপভ্যান পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়। মঙ্গলবার (২৮ মে) উপজেলার বিলাইছড়ি-শুক্কছড়ি চার কিলোমিটার এলাকার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন জানান।

নিহত ২৮ বছর বয়সী নবী হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের বাসিন্দা জাফর আহম্মদের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- মোহাম্মদ কালা মিয়া (৪০) ও মোহাম্মদ ইয়াসিন। তারাও কুতুপালং গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি সেখানে কাজ শেষ করে রাজস্থলীর দিকে যাচ্ছিল। পথে শুক্কুছড়ি চার কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

রাজস্থলী সদর হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, “মঙ্গলবার রাতে হাসপাতালে তিনজনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”

রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, হতাহতদের উদ্ধার এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ