ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রংপুরে বাসচাপায় ঠিকাদারের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ বিকাল

Link Copied!

রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন (ঠিকাদার) নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন এবং বর্তমানে শাপলা আদর্শপাড়ায় বসবাস করতেন।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, জুয়েল হোসেন মোটরসাইকেল নিয়ে টার্মিনাল থেকে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত লেনে পড়ে যায়। পরে পেছন দিক থেকে আসা একটি চলন্ত বাস তাকে চাপা দেয়। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স