ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১২:৫০ বিকাল

Link Copied!

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশিয়ার রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিয়ার রহমান অভয়নগর উপজেলার বাগদা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়রা বাজার থেকে পাঁচাকড়ির দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পালসার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রিকশাভ্যান ও মোটরসাইকেলের মোট পাঁচ আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও রিকশাভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত