ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ । ১৪৩ জন

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)। ইয়াসিন আরাফাত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। পরে তাদের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার রমেজ তালুকদারের ছেলে এবং ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার জহিরুল ইসলামের ছেলে। ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ তাকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে।