ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩, আহত ৯৮

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ বিকাল

Link Copied!

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৮ জন। দুর্ঘটনা রবিবার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে ঘটেছে।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিরা বিপদমুক্ত। হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

দুর্ঘটনার পর রেল ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। নিহত ও আহতদের পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর ইতোমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

মেক্সিকোর ‘আন্তঃমহাসাগরীয় রেল’ ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়, যা প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর ও বন্দরের মধ্যে যাত্রী পরিবহন নিশ্চিত করে। এই পরিষেবার সার্বিক দেখভাল করছে দেশটির নৌবাহিনী। লাইনচ্যুত হওয়া ট্রেনটি এ রেল পরিষেবার অন্তর্ভুক্ত।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা