ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫২ সকাল

Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পাঁচ নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) এবং কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারী (২২)। বাকি নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান (২৫)-এর নাম পাওয়া গেছে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বাসটি সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পানিতে পড়ে যাওয়া ইজিবাইকটি তল্লাশি চলছে। ডোবার পুরো এলাকা তল্লাশি শেষে ভেতরে আরও কোনো মরদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট