ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ সকাল

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আফরোজা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. এমদাদ উল্লাহ খান।

তিনি জানান, আফরোজা খাতুন জ্বরে আক্রান্ত হলে সোমবার (৮ সেপ্টেম্বর) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাতে ডেঙ্গু শনাক্ত হয়। রাত ৩টার দিকে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে নেওয়া হলে ভোর সোয়া ৪টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে মোট ২৪ জন রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪১১ জন। মৃত্যু হয়েছে চারজনের।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট