ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চট্টগ্রামে ফ্লাইট বাতিল

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৬, ২:০৮ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ পর্যন্ত ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবারও ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবারের ১৪টি ফ্লাইটসহ মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ হয়ে যায়। এর ফলে এসব রুটের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রাম বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়।

সর্বশেষ শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার, এয়ার অ্যারাবিয়ার ৩টি অ্যারাইভাল ও ৩টি ডিপার্চার, এবং ইউএস বাংলা এয়ারলাইনসের ৩টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট।

যদিও সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। এর মধ্যে সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম রুটে ২টি অ্যারাইভাল এবং চট্টগ্রাম-মাস্কাট রুটে ২টি ডিপার্চার ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা-চট্টগ্রাম রুটে ১টি অ্যারাইভাল ও চট্টগ্রাম-জেদ্দা রুটে ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস বাংলা এয়ারলাইনসের মাস্কাট-চট্টগ্রাম রুটে ১টি অ্যারাইভাল ও চট্টগ্রাম-মাস্কাট রুটে ১টি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট