ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের চার দেশে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ । ১২২ জন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো। পাশাপাশি জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের পাল্টা আক্রমণের ঘটনায় পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Embassy of Bangladesh, Doha এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সামরিক স্থাপনা ও সংবেদনশীল এলাকার আশপাশ থেকে দূরে থাকতে হবে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

দূতাবাস আরও পরামর্শ দিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সবসময় সঙ্গে নগদ অর্থ, পাসপোর্ট বা পরিচয়পত্র, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখতে হবে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিম্নোক্ত হটলাইন নম্বর চালু করা হয়েছে—

Doha, Qatar: +৯৭৪৩৩৬৬২০০০ | mission.doha@mofa.gov.bd

Manama, Bahrain: +৯৭৩৩৩৩৭৫১৫৫ | mission.manama@mofa.gov.bd

Abu Dhabi, United Arab Emirates: +৯৭১২৪৪৬৫১০০ | mission.abudhabi@mofa.gov.bd

Baghdad, Iraq: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ | mission.baghdad@mofa.gov.bd

দূতাবাসগুলো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত হটলাইনে যোগাযোগ করতে হবে। বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলেও জানানো হয়েছে।