ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভৈরব বাজারে ঢাকা মেইল-২ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৬, ১০:৪১ সকাল

Link Copied!

ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।

দায়িত্বশীল সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশন কেবিন থেকে ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হয়। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি সরানোর কাজ এখনও শুরু হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধার কাজ শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট