ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিনামূল্যে চিকিৎসা পেয়ে সুস্থ জন্মগত হৃদরোগে আক্রান্ত শতাধিক শিশু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ বিকাল

Link Copied!

জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ৭ দিনব্যাপী হেলথ ক্যাম্প করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১২ এপ্রিল ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্প চলে ১৮ এপ্রিল পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র পরিবারের সেখানে শিশুরা হৃদরোগের প্রয়োজনীয় চিকিৎসা লাভ করে।

শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, জর্ডান, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এই ক্যাম্পে অংশ নেয়। চিকিৎসকরা ক্যাথেটারাইজেশন প্রসিডিউরের মাধ্যমে শিশুদের হৃদরোগের চিকিৎসা দেন।

শিশুদের ছাড়াও কাতার চ্যারিটি এবার প্রথমবারের মতো রাজধানীর শমরিতা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত বয়স্ক রোগীর প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

সপ্তাহব্যাপী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক কাতার চ্যারিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অন্যান্য বেসরকারি সংস্থাকেও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা