ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ সড়ক

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬, ৪:৫৩ বিকাল

Link Copied!

দেশের এভিয়েশন খাতে নতুন করে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। করপোরেট ও ব্যবসায়িক ভ্রমণ, পর্যটন, শিল্প খাত, ব্যক্তিগত যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবায় এ হেলিকপ্টার ব্যবহার করা যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকিজ এভিয়েশনের হেলিকপ্টার সেবার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত পৌঁছানোর পাশাপাশি যাত্রীরা আধুনিক, আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের সুবিধা পাবেন। অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই সেবাটি পরিচালনা করা হচ্ছে।

তিন হেলিকপ্টার দিয়ে যাত্রা শুরু

প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে আকিজ এভিয়েশন। এর মধ্যে রোগী পরিবহনের জন্য রয়েছে বেল-৫০৫ মডেলের একটি হেলিকপ্টার। আর যাত্রী পরিবহনের জন্য যুক্ত করা হয়েছে রবিনসন-৬৬ মডেলের দুটি হেলিকপ্টার।

এগুলো ব্যবহার করে জরুরি ভ্রমণ, ব্যক্তিগত ও ব্যবসায়িক যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে হেলিকপ্টার সেবা দেওয়া হবে।

খুলনায় বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স

এদিকে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ও চালু রয়েছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ সেবা পরিচালনা করছে আকিজ এভিয়েশন।

প্রত্যন্ত এলাকা থেকে মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কিংবা জরুরি চিকিৎসাসেবার আওতায় আনতে এ এয়ার অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাড়ছে হেলিকপ্টার ব্যবহারের চাহিদা

আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধারকাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণসহ বিভিন্ন কাজে হেলিকপ্টারের প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে।

এ ছাড়া নাটক ও সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন এবং ব্যক্তিগত যাতায়াতেও হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে। বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে নিরাপদ, দ্রুত ও সময়-সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতে আকিজ এভিয়েশন পাশে থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যোগাযোগ

হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহনের জন্য যোগাযোগ করা যাবে—

০১৭১৩-৪৮৮৪০৪
০১৭১৩-৪৮৮৪০৫
০১৭১৩-৪৮৮৪০৬

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত