ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাংলাদেশের বেসরকারি বিমান ও এভিয়েশন খাত সংকটে: এওএবির সতর্কবার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৬, ২:১৪ বিকাল

Link Copied!

বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল শিল্প বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বলে সতর্ক করেছেন খাতসংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। শনিবার (১২ এপ্রিল) রাজধানীর বনানীর স্যামসন সেন্টারে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)-এর ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সূচনা বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে এভিয়েশন শিল্প একটি কঠিন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় সকল অংশীজনের ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ ছাড়া খাতটিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান খাতের বিভিন্ন কাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, জেট জ্বালানির অস্বাভাবিক উচ্চমূল্য, হ্যাঙ্গার ভাড়ার ঊর্ধ্বগতি, কাস্টমস জটিলতা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নির্ধারিত বিভিন্ন চার্জ বেসরকারি অপারেটরদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

সভায় বক্তারা দেশের এভিয়েশন শিল্পের টেকসই উন্নয়নের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বেবিচকসহ সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থার মধ্যে কার্যকর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া সভায় এওএবি সভাপতি অঞ্জন চৌধুরী ‘বাংলাদেশ গেজেট’-এ প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন এওএবির ভাইস চেয়ারম্যান-২ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ও ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল কবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে ছিল মেঘনা এভিয়েশন, বসুন্ধরা এয়ার ওয়েজ, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সসহ অন্যান্য এভিয়েশন কোম্পানির প্রতিনিধিরা।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের যথাযথ হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে দেশের বেসরকারি এভিয়েশন খাত দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২