ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, বিভাগজুড়ে আক্রান্ত ৬,৬৫৭ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৫, ৭:১৩ বিকাল

Link Copied!

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। মৃত সুমতি (৬৫) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বাসিন্দা। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৬,৬৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬,৩০০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৩৪১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বিভাগে শীর্ষে রয়েছে বরগুনা জেলা। সেখানে এ পর্যন্ত ৪,০০১ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩,৮০৪ জন সুস্থ হয়েছেন এবং ১৯১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বরগুনাতেই ডেঙ্গুতে মারা গেছেন ৬ জন।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে—এখানে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলায় একজনের মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট