ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ছাড়াল ২,৯০০, মৃত ২৬

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৫, ২:৩৪ বিকাল

Link Copied!

বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে অন্যতম উচ্চ সংক্রমণ হার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। নতুন করে একজনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ মৃত্যু হওয়া ব্যক্তি হলেন নেছার উদ্দিন (৬০), তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার মধ্যে বরগুনা সদর উপজেলাতেই সর্বোচ্চ ৬৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া পাথরঘাটায় ৫ জন, তালতলী ও আমতলীতে ৩ জন করে এবং বেতাগীতে ১ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বরগুনা জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৭০ জন, বামনায় ১৭ জন, আমতলীতে ১২ জন, তালতলীতে ১২ জন, পাথরঘাটায় ১০ জন এবং বেতাগীতে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলাভিত্তিক মোট আক্রান্তের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বরগুনা সদর উপজেলায় ২,৬৫৭ জন, পাথরঘাটায় ১১৮ জন, বামনায় ৬৮ জন, তালতলীতে ৩১ জন, আমতলীতে ৩০ জন এবং বেতাগীতে ২৮ জন আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে সদর উপজেলার ২৩ জন, পাথরঘাটার একজন এবং বেতাগীর দুইজন রয়েছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, “দিন দিন আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এখনই সবাইকে সচেতন হতে হবে। এলাকাভিত্তিক মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।”

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও, এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট