ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে ১৫ আহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে এসে পড়ে। সংঘর্ষ এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে দুর্ঘটনাকবলিত ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, একটি ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার দুই পা ক্ষতবিক্ষত ছিল।

দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট