ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড চালুর নির্দেশ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৬, ৩:১৬ বিকাল

Link Copied!

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত চালুর উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। দরিদ্র রোগীদের জন্য এসব বেডে বিনামূল্যে আইসিইউ সেবা দেওয়ার ব্যবস্থা থাকবে।

রোববার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালের বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুত সেবাটি চালুর প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ফ্লোরগুলো ঘুরে দেখেন। তিনি সেগুলো সংস্কার করে আধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কাজও পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে কম খরচে ও সুলভে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য এই ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে। আমাদের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন এবং প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পরিত্যক্ত জায়গাকে ব্যবহার উপযোগী করে এই আইসিইউ ব্লকটি তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সুবিধা উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স